বরগুনায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫০
বুধবার বরগুনা জেলা অফিসার্স ক্লাবে নিরাপদ ও সহিষ্ণু সমাজ গঠনে দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের কোফরা ফাউন্ডেশনের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ এর কারিগরি সহায়তায়, স্যাপ-বাংলাদেশ এ সভার আয়োজন করে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময় এবং দুর্যোগের পরে কিভাবে নারী ও শিশুকে নিরাপত্তা দেয়া যায় সে বিষয় সভায় বক্তারা আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন, প্ল¬্যান বাংলাদেশ বরগুনার প্রকল্প ব্যবস্থাপক শাহরুখ সোহেল। সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. আবদুল খালেক, এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল। সভায় আলোচনা করেন, প্ল¬্যান বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ইমামুল আজম শাহিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি, অন্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন আহম্মেদ খান, সাংবাদিক জাকির হোসেন মিরাজ প্রমুখ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্ল¬্যান বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার বিপ্লব ঠাকুর।