যশোরে মেধাবীদের সংবর্ধনা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫০
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অনন্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি-সনাক যশোর। শনিবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। সনাক যশোরের সভাপতি আবু সালেহ তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সন্তোষ হালদার, তারাপদ দাস, ড. মুস্তাফিজুর রহমান, সনাক সহ-সভাপতি সাইফুজ্জামান মজু, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, সদস্য মবিনুল ইসলাম মবিন, এসজি ফারুক, সুকুমার দাস, সুরাইয়া শরীফ, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, আফসানা জামান ইভা প্রমুখ। অনুষ্ঠানে যশোর জেলার ২২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননাপত্র, পাঠ্যবই, খাতা ও কলম প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক সভাপতি আবু সালেহ তোতা।