কাউখালীতে মহিলা পরিষদের সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫১
পিরোজপুরের কাউখালী মহিলা কলেজে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগঠন উপ-পরিষদের উদ্যোগে সমপ্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃনমূলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণীদের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক নূরজাহান বেগম বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিকা মন্ডল, সাধারণ সম্পাদক হেলেনা রফিক. মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য সুনন্দা সমাদ্দার, কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লুত্ফর রহমান, প্রভাষক শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী, তরুণী মঞ্জিলা আক্তার প্রমুখ।