গ্রাম আদালত বিষয়ক এক সমন্বয় সভা সম্প্রতি দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ্যাকটিভিটি ভিলেজ কোটস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদ আহম্মদ। সভায় শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান এখানে উপস্থিত ছিলেন। জেলার ১৪টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এ সমস্ত আদালতে ১৩৫৫টি মামলা দায়ের হয়েছে এবং ১২৬৪টি মামলার বিচার হয়েছে। ৯১টি মামলা বিচারাধীন রয়েছে।
