নরসিংদীতে প্রবীণদের সভা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫৩
প্রবীণ কমিটির এবং রিক-এর উদ্যোগে গত বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পাঁচদোনাসহ বিভিন্ন এলাকার ১২০ প্রবীণ পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. রশিদ আহমেদ।