পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি গতকাল এক বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে দলটি জঙ্গির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আপত্তিকর মন্তব্য করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। ইসলামী আন্দোলনের দাবি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠনটিও নিষিদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। অনুরূপ বিবৃতি দিয়েছেন খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মাওলানা কারী আতাউল্লাহ হাফেজ্জী।
