গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৭:০৫
মজাদার সব গল্প আর কার্টুনে ঠাসা কমিক বই পড়তে কার না ভালো লাগে। আর বিশ্বজুড়ে নানা ধরনের কমিক সিরিজের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই গত প্রায় সাত দশকেরও বেশি সময় ধরে মানুষের মনে ও রেকর্ড বইয়ের পাতায় টিকে আছে ডিটেকটিভ কমিকস্ নামের মাসিক কমিকস্ বইটি। ডিসি কমিকস্ কর্তৃক প্রকাশিত এই মাসিক কমিকস্ বিষয়ক বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৭ সালের মার্চ মাসে। আর সেই থেকে নানা সময়ে নানা বিষয় নিয়ে প্রকাশিত এই কমিকস্ বইটিই পৃথিবীর দীর্ঘতম সময় ধরে প্রকাশিত মাসিক কমিকস্ বইয়ের মর্যাদা লাভ করে। উল্লেখ্য, বিশ্বখ্যাত কমিকস্ চরিত্র ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান প্রভৃতি এই ডিসি কমিকস্-এরই অবদান।