২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৭:২১
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিউটি রায়, সহকারি শিক্ষক মোহাম্মদপুর প্রিপাটরী স্কুল এন্ড কলেজ,ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেয়া হলো: ১। যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর লেখ: ১–৪০=৪০ ১. কে নারদের প্রতি শিষ্টাচার প্রদর্শন করেছিলেন? ক) ব্রহ্ম, খ) বিষ্ণু গ) ভগবান শ্রীকৃষ্ণ ঘ) শিব ২. বক রাক্ষস কোথায় বাস করত? ক) বনে খ) মাঠে গ) পুকুরে ঘ) নদীতে ৩. কী করলে মানুষ স্বাস্থ্যবান হয়? ক) উপবাস খ) যোগব্যায়াম গ) পূজা ঘ) বিশ্রাম ৪. পরমতসহিষ্ণুতার আদর্শ তুলে ধরেছিলেন? ক) স্বামী প্রণবানন্দ খ) স্বামী বিবেকানন্দ গ) স্বামী দেবানন্দ ঘ) স্বামী বেদানন্দ ৫. কোন আসন অনুশীলনে কোষ্ঠ-কাঠিন্য দূর হয়? ক) গোমুখাসন খ) সর্বাঙ্গাসন গ) যোগাসন ঘ) পদ্মাসন ৬. বিদুলা কোন রাজ্যের রানি ছিলেন? ক) ত্রিপুরা খ) সৌবির গ) লঙ্কা ঘ) হস্তিনাপুর ৭. শিবের গাজন কোন ধর্মীয় অনুষ্ঠানের অন্তর্গত? ক) চৈত্র সংক্রান্তি খ) মহালয়া গ) দোলযাত্রা ঘ) পৌষপার্বণ ৮। এ বিশ্বের সর্বময় কর্তা কে? ক) ঈশ্বর খ) শিব গ) ব্রহ্মা ঘ) লোকনাথ ৯। নারদ কোথা থেকে নেমে এলেন? ক) নরক খ) স্বর্গ গ) পাতাল ঘ) আকাশ ১০. আমেরিকার শিকাগো শহরে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিষ্টাব্দে? ক) ১৮৯১ খ) ১৮৯২ গ)১৮৯৩ ঘ) ১৮৯৪ ১১. দেবর্ষি বলা হয় কাকে? ক) অর্জন খ) ভীম গ) নারদ ঘ) বিষ্ণু ১২। কোন ব্যক্তি সকলের শ্রদ্ধা পান? ক) হিংস ব্যক্তি খ) অহিংস ব্যক্তি গ) রাগী ব্যক্তি ঘ) শান্ত ব্যক্তি ১৩। স্বাস্থ্যরক্ষার অন্যতম উপায় হলঃ ক) অতি আহার খ) পরিমিত আহার গ) অতি নিদ্রা ঘ) বিশ্রাম ১৪. কান্তজি মন্দিরগাত্রে খোদাই করা আছে— ক) মহাভারতের কাহিনী খ) রাজা শিশুপালের কাহিনী গ) বেহুলার কাহিনী ঘ) রানি বিদুলার কাহিনী ১৫। সঞ্জয়ের মা’এর নাম কী? ক) রানি জনা খ) রানি সুমিত্রা গ) রানি বিদুলা ঘ) রানি উর্মিলা ১৬। আমাদের চরিত্রকে উন্নত করে— ক) ধন-দৌলত খ) জমি-জমা গ) শিষ্টাচার ঘ) বংশ গৌরব ১৭. বিশ্বামিত্র জাতিতে কী ছিলেন? ক) ক্ষত্রিয় খ) ব্রাহ্মণ গ) বৈশ্য ঘ) শুদ্র ১৮. কোন তিথিতে বিশেষভাবে উপবাস করার নিয়ম রয়েছে? ক) একাদশী খ) দ্বাদশী গ) ত্রয়োদশী ঘ) চতুর্দশী ১৯. সর্বাঙ্গাসন করলে সুস্থ ও সবল হয়— ক) হাঁটু খ) হাত ও পা গ) বুক ও পিঠ ঘ) সকল অঙ্গ ২০. রানি বিদুলার কয়জন পুত্র ছিলেন? ক) একজন খ) দু’জন গ) তিনজন ঘ) চারজন উত্তরমালা ১.গ) ভগবান শ্রীকৃষ্ণ ২.ক) বনে ৩. খ) যোগব্যায়াম ৪. খ) স্বামী বিবেকানন্দ ৫. খ) সর্বাঙ্গাসন ৬.খ) সৌবির ৭. ক) চৈত্র সংক্রান্তি ৮. ক) ঈশ্বর ৯. খ) স্বর্গ১০. গ) ১৮৯৩ ১১. গ) নারদ ১২. খ) অহিংস ব্যক্তি ১৩. খ) পরিমিত আহার ১৪. ক) মহাভারতের কাহিনী ১৫. গ) রানি বিদুলা ১৬. গ) শিষ্টাচার ১৭. ক) ক্ষত্রিয় ১৮. ক) একাদশী ১৯. ঘ) সকল অঙ্গ ২০. ক) একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হিমন এডওয়ার্ড গোমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের মডেল প্রশ্ন দেয়া হলো: সময় - ২ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] ১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ:১x৪০ = ৪০ ১)অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে? (ক) সকলের সাথে খেলাধুলা করে (খ) সকলের সাথে বন্ধুত্ব করে (গ) চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে (ঘ) সকলের সাথে মিলেমিশে থাকে ২)অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি? (ক) অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় (খ) সব বন্ধুদের সাথে ভালো আচরণ করে (গ) সবার কথা শুনতে পছন্দ করে (ঘ) নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে ৩) অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের কোন নামে ডাকা হয়? (ক) অপশাল শিশু (খ) অপটিক শিশু (গ) অটিস্টিক শিশু (ঘ) অটিক শিশু ৪)কোনটির মাধ্যমে অটিস্টিক শিশুর স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব? (ক) শিক্ষা (খ) বাসস্থান (গ) খাদ্য (ঘ) খেলাধুলা ৫)অটিস্টিক শিশুরা কোনটির ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়? (ক) পিতামাতা (খ) ভাইবোন (গ) বড়দের (ঘ) আলো ৬)অটিজম কোন ধরনের সমস্যা? (ক) বংশগত (খ) সামাজিক (গ) জাতীয় (ঘ) বিকাশগত ৭) আমাদের প্রত্যেকের প্রতিভায় কী আছে? (ক) জ্ঞান (খ) মেধা(গ) যোগ্যতা(ঘ) ভিন্নতা ৮)কোনো কোনো অটিস্টিক শিশু কিসের অধিকারী হয়? (ক) চমত্কার প্রতিভার (খ) অনুপম রূপের (গ) অনুপম গুণের (ঘ) অসাধারণ প্রজ্ঞার ৯)অটিস্টিক শিশুরা কোনো একটি বিশেষ খেলনা সব সময় সাথে রাখে কেন? (ক) ভয়ে (খ) হারিয়ে যাবে বলে (গ) আকর্ষণের কারণে (ঘ) নিজের বলে ১০) তোমার কোন বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে? (ক) সহযোগিতা (খ) কথা বলা বন্ধ (গ) সম্পর্ক ছিন্ন (ঘ) খেলাধুলা বন্ধ ১১)গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? (ক) একজনের মত (খ) দলনেতার মত (গ) ২/৩ জনের মত (ঘ) অধিকাংশের মত ১২) গণতন্ত্রের অর্থ কী? (ক) পরিবারের শাসন (খ) ব্যক্তির শাসন (গ) রাজনৈতিক দলের শাসন (ঘ) জনগণের শাসন ১৩) গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়? (ক) জোর করে মত চাপিয়ে দেওয়া (খ) পরমতসহিষ্ণুতা (গ) মহনশীলতা (ঘ) শান্তি ও সমপ্রীতি ১৪) আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিরীতি চর্চা করা উচিত? (ক) বাড়ি (খ) বিদ্যালয় (গ) শ্রেণিকক্ষ (ঘ) সকল ক্ষেত্রে ১৫) নিচের কোনটি এশিয়ার গণতান্ত্রিক দেশ? (ক) কিউবা (খ) বাংলাদেশ (গ) রাশিয়া (ঘ) জার্মানি ১৬) শ্রেণিনেতা নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের মনোভাব দেখাতে হবে? (ক) গণতান্ত্রিক (খ) স্বজনপ্রীতি (গ) বিরূপ (ঘ) অসহযোগিতার ১৭)গণতান্ত্রিক মনোভাব কেমন ধরনের গুণ? (ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) অর্থনৈতিক (ঘ) ধর্মীয় ১৮)নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয় কে? (ক) গণতন্ত্র (খ)সমাজতন্ত্র (গ) রাষ্ট্র (ঘ) প্রজাতন্ত্র ১৯)সিদ্ধান্ত গ্রহণের জন্য কী প্রয়োজন? (ক) সটিক মতামত (খ) উপযুক্ত মতামত (গ) ঐকমত্য (ঘ) একতা ২০)আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? (ক) ধনতন্ত্র (খ) রাজতন্ত্র (গ) প্রজাতন্ত্র (ঘ) গণতন্ত্র ২১) বিদ্যালয়ে আমরা কীভাবে কাজ করি? (ক) ব্যক্তিগতভাবে (খ) স্বতন্ত্রভাবে (গ) দলগতভাবে (ঘ) রাজনৈতিকভাবে ২২) একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে? (ক) সরকার (খ) পরিবেশ (গ) মানুষ (ঘ) ভৌগোলিক অবস্থা ২৩) বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম কী? (ক) সাখাওয়াত গার্লস স্কুল (খ) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল (গ) সাখাওয়াত মেমোরিয়াল স্কুল (ঘ) বেগম রোকেয়া গার্লস স্কুল ২৪) কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? (ক) ৮ জানুয়ারি (খ) ৮ ফেব্রুয়ারি (গ) ৮ মার্চ (ঘ) ৮ এপ্রিল ২৫) কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়? (ক) ১৯১০ সাল (খ) ১৯২০ সাল (গ) ১৯৩০ সাল (ঘ) ১৯৪০ সাল ২৬)‘সাখাওয়াত মেনোরিয়াল’ গার্লস স্কুল কতজন ছাত্রী নিয়ে শুরু হয়? (ক) ৫ জন(খ)৭ জন (গ)১০ জন(ঘ) ১৩ জন ২৭) কত সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায়? (ক) ১৯০৫ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯১১ সালে (ঘ) ১৯১৫ সালে ২৮)প্রাথমিক বিদ্যালয়ে শতকরা কত ভাগ নারীশিক্ষক নিয়োগ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে? (ক) ৪০ ভাগ (খ ৬০ ভাগ (গ) ৭০ ভাগ (ঘ) ৭৫ ভাগ ২৯) কত সালে নারীশ্রমিকরা আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন? (ক) ১৮৭৫ সালে (খ) ১৮৮৭ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৫৭ সালে ৩০) কখন হাজার হাজার নারীশ্রমিক নিউইয়র্কে সমাবেশ করেন? (ক) ১৯০৫ সালে (খ) ১৯০৮ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে ৩১)কে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন? (ক) বেগম রোকেয়া (খ) মার্গারেট থ্যাচার (গ) কারা জেটকিন (ঘ) অং সাং সুচি ৩২)কোন সংস্থা ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়? (ক) ইউনেস্কো (খ) ওআইসি (গ) জাতিসংঘ (ঘ) ইউনিসেফ ৩৩) বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছে? (ক) ১ জন(খ) ৩ জন(গ) ৫ জন (ঘ) ৭ জন ৩৪) বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? (ক)১৯৩১(খ) ১৯৩২(গ) ১৯৩৩(ঘ) ১৯৩৪ ৩৫)সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় কখন? (ক) ১৯০৫ সালে (খ) ১৯১১ সালে (গ) ১৯১৫ সালে (ঘ) ১৯৩২ সালে ৩৬) নিচের কোন ক্ষুদ্রজাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত? (ক) ম্রো(খ) গারো (গ) ত্রিপুরা (ঘ) ওঁরাও ৩৭) বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল রয়েছে? (ক) একটি(খ) দুইটি(গ) তিনটি (ঘ) চারটি ৩৮) কোনটি ‘বৈসু’ উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান? (ক) গরয়া নৃত্য (খ) ফাগুয়া (গ) ওয়াংগালা (ঘ) কের ৩৯) রাভাইনরা কোন জেলায় বাস করে? (ক) রংপুর (খ) বগুড়া (গ) বরগুনা (ঘ) মাদারীপুর ৪০)‘ওয়াংলাই’ কী? (ক) একটি ভাষা (খ) একটি ধর্মমত (গ) একটি পোশাক (ঘ) একটি উত্সব মডেলের পরবর্তী অংশ আগামীকাল