তিউনিশিয়ায় বিরোধীদলীয় রাজনীতিবিদ মোহাম্মদ ব্রাহমিকে রাজধানী তিউনিসে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। জাতীয়তাবাদী মুভমেন্ট অব দ্য পিপল পার্টি নেতা ব্রাহমি (৫৮) ছিলেন ইসলামপন্থি সরকারের স্পষ্টভাষী সমালোচক। বৃহস্পতিবার সকালে বন্দুকধারীরা মোটর সাইকেলে চড়ে এসে তার স্ত্রী এবং মেয়ের সামনে তাকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন পার্টির কর্মকর্তারা। ঘাতকরা তাকে লক্ষ্য করে ১১টি গুলি ছোঁড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলার পেছনে কারা জড়িত তা জানা যায়নি।
