মিরপুরের টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় রেজাউল নামে এক ট্যাক্সি চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল রামপুরার বাসিন্দা।
মিরপুর থানার এক এসআই জানান, টেকনিক্যাল মোড়ে এশিয়া সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিক্যাবকে একটি বাস ধাক্কা দেয়। এতে ট্যাক্সি ক্যাবের ভিতরে থাকা রেজাউল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
