পানিতে ডুবে তিন জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:১৮
কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের আজিজ সরদারের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপা আক্তার(১০) ও হারুন ঢালীর মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী হামিদা আক্তার(৯) নামের বাড়ির পাশের খালে পড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাশ দু’টি উদ্ধার করে পরিবারের লোকজন। জানা যায়, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের আলীপুর লালচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়। শুক্রবার সকালে বাড়ির পূর্বপাশের খালের পানিতে তাদের লাশ ভাসতে দেখতে পান। লাশ দু’টি উদ্ধার করে দাফন করা হয়। মেয়ে দু’টির বাবা আজিজ সরদার ও হারুন ঢালী বলেন, ওরা দু’জন একই সাথে স্কুলে যেত একই সাথে থাকতো। মেয়েরা সাঁতার জানত না। চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, চাটমোহর উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভাঙ্গুড়া উপজেলার নুরনগরে ডোবার পানিতে ডুবে গতকাল শুক্রবার চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, নুরনগর গ্রামের আলম হোসেনের ছেলে শাহানুর হোসেন দাদী ও সত্ মায়ের সাথে বাড়ির পাশের ডোবায় কাপড় কাচতে যায়। শাহানুর পানিতে পড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।