বগুড়ার দুপচাঁচিয়ায় পরাণপুর গ্রামে আরাফাত তালুকদার (৬) নামে এক স্কুলছাত্রকে বৃহস্পতিবার রাতে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। নিহত আরাফাত পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে প্রবাসী দুলাল তালুকদারের ছোট ছেলে।
পুলিশ জানায়, ঐদিন সন্ধ্যায় আরাফাত নিখোঁজ হয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী পোড়াঘাটা গ্রামের একটি বাঁশঝাড়ে আরাফাতের লাশ পাওয়া যায়। এ সময় আরাফাতের দুই হাত পেছনে বাঁধা ছিল। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আরাফাতের মা ফাহিমা খাতুন বাদী হয়ে শুক্রবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
