চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৮
শিশু লিফাত (৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ এক বছর যাবত্ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামালের অধীনে চিকিত্সাধীন, তার চিকিত্সার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মোঃ ইসমাইল হোসেন, সঞ্চয়ী হিসাব নং ০৯৪৭১০১১৮৩২৪১, পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকা। ফোন: ০১৯১৩৯২১৮১১। লামিয়া মোছাম্মত লামিয়া (৩) জন্ম থেকে হার্টের সমস্যায় ভুগছে। সম্প্রতি তার অপারেশন হলেও সে সুস্থ হয়নি বরং অবস্থার আরও অবনতি ঘটেছে। লামিয়ার হতদরিদ্র মা তার সন্তানকে বাঁচাতে মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোছাম্মদ হনুফা বেগম, সঞ্চয়ী হিসাব নং ০৪৫১১২০০৪১৮৭, আল-আরাফা ইসলামী ব্যাংক, উত্তর বাড্ডা শাখা, ঢাকা। ফোন: ০১৭৫২৭৭৪৭৮৯।