দর্শনায় বিপুল পরিমাণ ভারতীয় মদ-শাড়ি আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৮
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্পের বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি আটক করেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টায় সদর উপজেলার আকুন্দবাড়িয়ার মাঠে অভিযান চালিয়ে ৪২০ বোতল ভারতীয় মদ আটক করে দর্শনা ক্যাম্পের সদস্যরা। বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে একদল চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে চোরাচালানি মালামাল নিয়ে আকুন্দবাড়িয়া মাঠ অতিক্রম করবে। গোপনে এখবর পেয়ে বিজিবি সদস্যরা আকুন্দবাড়িয়া মাঠে ওত পেতে থাকেন। রাত ২টার দিকে ৭-৮ জনের একদল চোরাকারবারিকে আসতে দেখে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাছে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা আকুন্দবাড়িয়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২০ বোতল ভারতীয় মদ আটক করে। অন্যদিকে মুজিবনগর ক্যাম্পের সদস্যরা বল্লমপুর মোড়ে রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৭ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১৩৯ পিস ভারতীয় শাড়ি আটক করে।