আলেমদের ফাঁসির চক্রান্তকারী এবং ইসলাম অবমাননাকারী হাসিনা সরকারের সঙ্গে তিস্তাসহ অন্যান্য চুক্তি করা চলবে না। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী দিপু মনির দিল্লি সফরের প্রতিবাদ জানিয়ে শুক্রবার কলকাতার আলিয়া মাদ্রাসার সামনে বিক্ষোভ দেখালো সারা ভারত সংখ্যালঘু যুব ফেডারেশন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জীর কাছে দাবি জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। পরে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করছে শেখ হাসিনার সরকার। তাই এই সরকারের সঙ্গে ভারত সরকার তিস্তাসহ অন্যান্য চুক্তি করুক, তা আমরা চাই না। পাশাপাশি আলেমদের ফাঁসির যে চক্রান্ত চলছে, সেই কারণে দিপু মনির দিল্লি সফরের প্রতিবাদ জানাচ্ছি।
