শোক সংবাদ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৫
মোহাম্মদ সাহেদ আলী বাচ্চু রোভার স্কাউট লিডার মোহাম্মদ সাহেদ আলী বাচ্চু (৫৪) গত ২১ জুলাই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যুক্তরাজ্যে মারা গেছেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। তার লাশ আগামীকাল রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ঢাকা পৌঁছাবে। গ্রামের বাড়ি যশোরের কারবালা গোরস্থানে তাকে সমাধিস্থ করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে রেখে গেছেন। জায়েদা হক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিষ্ণুরামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক সামছুল হকের স্ত্রী জায়েদা হক (৬৬) বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।