সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা থেকে নটর ডেম কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৮
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গতকাল শুক্রবার বিকালে নকিবুল ইসলাম আলয় (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নকিবুল ঢাকার নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নিহতের বাবা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নকিবুল গত বুধবার রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকাবাসী গতকাল দুপুরে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ বাজার ঘাট এলাকা থেকে নকিবুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে ফতুল্লা থেকে নিহতের স্বজনরা সিদ্ধিরগঞ্জ থানায় এসে তার লাশ সনাক্ত করে। নিহতের বাড়ি ফতুল্লা থানার কোতয়ালীর কাদিয়ানী রোড এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, তদন্ত না করে বলা যাচ্ছে না এই ঘটনাটি হত্যা