পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করবে পিপিপি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৯
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। গতকাল শুক্রবার দলটি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। খবর ডন এর। পিপিপি নেতা এবং সিন্ধু প্রদেশের সাবেক আইনমন্ত্রী আইয়াজ শুমরো পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে দলটির নেতা রাজা রাব্বানি এ তথ্য জানান। তবে বয়কটের কোনো কারণ উল্লেখ করেননি তিনি। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-আওয়ামী (বিএনপি-এ)। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে (পিএমএল-কিউ)ও নির্বাচন বয়কট করবে বলে জানা গেছে। সমপ্রতি পাকিস্তান সুপ্রিম কোর্ট আগামী ৩০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে নির্দেশ দেয়। এর আগে নির্বাচন কমিশন আগামী ৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছিল।