টিপাইমুখ বাঁধ নির্মাণে ছাড়পত্র না দিতে আহবান জানিয়েছে ভারতের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ফরেস্ট এডভাইজারি কমিটি। বিভিন্ন দিক বিবেচনার পর ফরেস্ট কমিটি এ সুপারিশ করে। কারণ এ বাঁধ নির্মাণে বিপুল পরিমাণে গাছ কাটতে হবে। বিপন্ন হবে বহু প্রজাতির প্রাণী।
ফরেস্ট কমিটি জানায়, এতোদিন ভারতের বিভিন্ন প্রকল্পের জন্য যতো বন কাটতে হয়েছে তার ২০ শতাংশের বেশি বন কাটতে হবে শুধু টিপাইমুখ প্রকল্পের জন্য। সাধারণত জলবিদুত্ প্রকল্পের জন্য যতো বন কাটতে হয় তার চেয়ে ১০০ শতাংশ বেশি বন কাটার পরিকল্পনা রয়েছে এই টিপাইমুখ প্রকল্পে। এছাড়া ১২টি গ্রামের দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে হবে। এসব বিষয় খতিয়ে দেখে ফরেস্ট এডভাইজারি কমিটি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
