মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতা ছুরিকাহত

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৫০
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শুক্রবার শহরের জগধাত্রী পাড়ায় প্রকাশ্যে সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মাসুদ রানা ছুরিকাহত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গোলাম মাসুদ রানা জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় দেলোয়ার তালুকদার ওরফে পিয়াজু দেলুর ছেলে চিহ্নিত মাদকসেবী ফয়সাল তালুকদার ওরফে পিয়াজু ফয়সাল তাকে ছুরিকাঘাত করে। সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান জানান, শহরের জগধাত্রী পাড়া সংলগ্ন গদাঘোষের দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত কক্ষ দখল করে পিয়াজু দেলু ও ছেলে পিয়াজু ফয়সালের নেতৃত্বে মাদক সেবনের আস্তানা গড়ে তোলা হয়েছে। সদর থানার মাত্র কয়েকশ’ গজ অদূরে এই মাদকের আস্তানা আর বিরুদ্ধে কথা বলাই এই ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, বাপ-ছেলের মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়া যাবে না। ওদের অনেক ক্ষমতা। সদর থানা পুলিশের ওদের মতো ক্ষমতা নেই।