ড্রোন নয়, গ্রহ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৫৭
চীনের চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) পর্যবেক্ষন করতে গিয়ে গত বছর থেকে দুটি গ্রহ পর্যবেক্ষন করেছে ভারতের সেনাবাহিনী। কিন্তু এতদিন ধরেও তারা টের পায়নি যে এগুলো আসলে গ্রহ। চলতি বছরে কয়েকবার ভারত-চীন সীমান্তের লাদাখ অতিক্রম করে চীনের সীমান্ত বাহিনী। আর এটা সামাল দিতে গিয়েই এই ভুলের সম্মুখীন হতে হয় তাদের। খবর বিবিসির। লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী আকাশ সীমায় চীনের কোনো গোয়েন্দা বিমান আছে কিনা সেটা পর্যবেক্ষনের সিদ্ধান্ত নেয়। কিন্তু গত বছরের আগষ্ট থেকে আকাশ সীমা লঙ্ঘন করেই তারা বৃহস্পতি এবং শুক্র গ্রহ পর্যবেক্ষণ করে। কিন্তু এটা তারা ধরতে পারছিল না। সমপ্রতি সেনাবাহিনী ভারতের জ্যেতির্বস্তুবিদ্যা বিষয়ক ইনস্টিটিউটকে অনুরোধ করে রহস্য উদঘাটনের জন্য। ইনস্টিটিউট তাদের দুজন জ্যোতির্বিদকে এ কাজে নিয়োগ দেয়। পরে তারা এই রহস্য উদঘাটন করে। তারা জানায়, এটা চীনের গোয়েন্দা বিমান নয়, এইগুলো আসলে বৃহস্পতি ও শুক্র নামে দুটি গ্রহ।