মোবাইল রিচার্জের কিয়স্কভিত্তিক রিচার্জ সেবা চালু করল গ্রামীণফোন

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:২৯
গ্রাহকদের জন্য নিজ উদ্যোগে মোবাইল রিচার্জ করার কিয়স্কভিত্তিক সেবা বাণিজ্যিকভাবে চালু করেছে গ্রামীণফোন। ইস্টকমপিস স্মার্ট কার্ড (বাংলাদেশ) গ্রামীণফোনের সাথে এ কিয়স্কভিত্তিক রিচার্জ সেবার ক্ষেত্রে ডিভাইস এবং সলিউশন পার্টনার হিসেবে কাজ করছে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং ইস্টকমপিস স্মার্ট কার্ডের চেয়ারম্যান ড্যানিয়েল হু গুলশানের গ্রামীণফোন সেন্টারে কিয়স্কের উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের হেড অব ডিস্ট্রিবিউশন আওলাদ হোসেন, হেড অব জিপি সেন্টারস ইফতেখার ইবনে জামান উপস্থিত ছিলেন। এই কিয়স্কভিত্তিক রিচার্জ সেবা গ্রামীণফোনকে ভবিষ্যতের ডিজিটাল সরবরাহ ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে গ্রামীণফোন। আর এই সেবা গ্রাহকদের আরও সহজ এবং সুবিধাজনক রিচার্জ সুবিধা প্রদান করবে বলেই জানিয়েছেন গ্রামীণফোন কর্তৃপক্ষ।