আজকের রাশিফল

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩০
২৮ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ১৩ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি। আপনার শুভসংখ্যা: ১। শুভবার: রবিবার । শুভরত্ন: চুনী । প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, উত্সাহী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী প্রথম সাক্ষাতেই আপনি অন্যদের আকৃষ্ট করতে সক্ষম। আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য আপনি সহজেই অন্যদের সাথে একটা আত্মিক ও আবেগের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। অপনি কর্তব্যপরায়ণ, নিবেদিতপ্রাণ ও স্নেহপরায়ণ। মেজাজ সংযত রাখা আপনার জন্য সমস্যা হতে পারে। তবে সহজাতভাবেই আপনি বিপদের পূর্ভাবাস পান। একটু কৌশলী ও অন্যদের কাজকর্মের স্লথগতিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারলে সফল হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জ্যাকুলিন ওনাসিস, কমরেড মনি সিং, দার্শনিক ইবনাল আরাবী, শাহাদাত চৌধুরী, ক্রিকেটার সোবার্স, সুরকার কমল দাশগুপ্ত, প্রকৌশলী একে আজাদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। নতুন পরিচয়ে আপনি উপকৃত হবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। প্রতিপক্ষ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। কোনো ধরনের রাজনৈতিক ঝামেলায় জড়াবার আশংকা আছে। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক তত্পরতা বৃদ্ধি পাবে। বিক্রয়-বাণিজ্যে আশানুরূপ লাভ নাও হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ জন্তু-জানোয়ার থেকে সতর্ক থাকুন। হঠাত্ কোনো হিংস্র জন্তুর সামনে পড়তে পারেন। প্রকাশনা ব্যবসায় সম্পৃক্তদের সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বৈবাহিক ব্যাপারে ভালো কারো যোগাযোগ হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কোনো সাফল্যে আনন্দদায়ক হতে পারেন। নিজের উপর আস্থা রাখার চেষ্টা করুন। কাজকর্মে সতর্ক সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পিতা বা পিতৃস্থানীয় কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। নতুন গৃহ নির্মাণ অথবা গৃহ সংস্কারের সুযোগ সৃষ্টি হতে পারে। এজিন্সির ব্যবসায় লাভবান হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো স্বার্থপরতার জন্য গৃহে অশান্তি দেখা দিতে পারে। রাগ ও জেদকে সংযত রাখার চেষ্টা করুন। আজ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সাফল্য নিশ্চয়ই ধরা দিবে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য আসতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সন্তানের কোনো বিষয়ে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। অন্যের কোনো দায়িত্ব যেচে হাতে না নিলেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজকর্মে সুনাম পাবেন। প্রাপ্তি যোগ আছে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ নয়। প্রচণ্ড মানসিক চাপের ভিতর কাজ করতে হতে পারে। ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। শরীর ভালো যাবে না। কোনো ধরনের অপপ্রচারের সম্মুখীন হওয়ার আশংকা অছে।