২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২০:০৬
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিউটি রায়, সহকারি শিক্ষক মোহাম্মদপুর প্রিপাটরী স্কুল এন্ড কলেজ,ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আজ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেয়া হলো: গতকালের পর ২১. হোলি খেলা হয়— ক) দোল যাত্রার সময় খ) নববর্ষের সময় গ) দূর্গাপূজার সময় ঘ) রথযাত্রার সময় ২৩. রাক্ষসকে মারতে কে গিয়েছিলেন? ক) অর্জুন খ) ভীম গ) নকুল ঘ) সহদেব ২৪. আসন করলে সতেজ থাকে— ক) পেশি খ) চুল গ) পা ঘ) পেট ২৫. সৌবির রাজ্য কে আক্রমণ করেছিলেন? ক) অঙ্গরাজ খ) বিদেহরাজ গ) সিন্ধুরাজ ঘ) মগধরাজ ২৬. মহালয়ার তিথিটি হচ্ছে— ক) একাদশী তিথি খ) দ্বাদশী তিথি গ) চতুর্দশী তিথি ঘ) অমাবস্যা তিথি ২৭. ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে কোথায় অবতীর্ণ হন? ক) বৃন্দাবনে খ) মথুরায় গ) গয়ায় ঘ) পুরীতে ২৮. বশিষ্ঠ কোন শ্রেণির ঋষি ছিলেন? ক) রাজর্ষি খ) শ্রুতর্ষি গ) ব্রহ্মর্ষি ঘ) মহর্ষি ২৯. যোগ সাধনার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন- ক) রাজারা খ) দেবতারা গ) মুনি-ঋষিরা ঘ) অসুররা ৩০. আসন মনকে- ক) প্রশান্ত করে খ) চঞ্চল করে গ) উত্তেজিত করে ঘ) ক্লান্ত করে। ৩১. আমরা সাধারণত কেমন খাবার খেতে পছন্দ করি? ক) মুখরোচক খ) পুষ্টিকর গ) দামী ঘ) সস্তা ৩২. ভীমের কথা বলতে কে নিষেধ করেছিলেন? ক) যুধিষ্ঠির খ) মাদ্রী গ) কুন্তী ঘ) ব্রাহ্মণ ৩৩. বনে বাস করত যে রাক্ষস তার নামকী? ক) তাড়কা খ) পূতনা গ) অঘ ঘ) বক ৩৪. দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন কে? ক) রাজা শিবি খ) রাজা রন্তিদেব গ) রাজা শিশুপাল ঘ) রাজা হরিশচন্দ্র ৩৫. ‘গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র’ কথাটি কে বলেছেন? ক) নরেন্দ্রনাথ খ) সত্যেন্দ্রনাথ গ) রবীন্দ্রনাথ ঘ) দ্বিজেন্দ্রনাথ ৩৬। স্বাস্থ্যের জন্য দরকার- ক) যোগব্যায়াম খ) প্রচুর খাবার গ) মুখরোচক খাবার ঘ) প্রতিনিয়ত উপবাস ৩৭. উপাসনার জন্য প্রয়োজন- ক) তীর্থ যাত্রা খ) শরীর ও মনের সুস্থতা গ) ধন-সম্পদ ঘ) মন্দির ৩৮. রানি বিদুলার কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত? ক) রামায়নের খ) পুরাণের গ) উপনিষদের ঘ) মহাভারতের ৩৯. সৌবির রাজ্যের রানি ছিলেন কে? ক) অবলা খ) মৃদুলা গ) বিদুলা ঘ) চপলা ৪০. স্বামী বিবেকানন্দ শিকাগোতে কি দেখিয়েছিলেন? ক) শিষ্টাচার খ) ভদ্রতা গ) নম্রতা ঘ) পরমতসহিষ্ণুতা উত্তরমালা ২১. দূর্গাপূজার ২২. ক) দোলযাত্রার সময় ২৩. খ) ভীম ২৪. ক) পেশি ২৫. গ) সিন্ধুরাজ ২৬. ঘ) অমাবশ্যা তিথি ২৭. খ) মথুরায় ২৮. গ) ব্রহ্মর্ষি ২৯. গ) মুনি-ঋষিরা ৩০. ক) প্রশান্তি করে ৩১. ক) মুখরোচক ৩২. গ) কুন্তী ৩৩. ঘ) বক ৩৪. গ) রাজা শিশুপাল ৩৫. গ) রবীন্দ্রনাথ৩ ৬. ক) যোগব্যায়াম ৩৭. খ) শরীর ও মনের সুস্থতা ৩৮. ঘ) মহাভারতের ৩৯. গ) বিদুলা ৪০. ঘ) পরমতসহিষ্ণুতা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হিমন এডওয়ার্ড গোমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের মডেল প্রশ্ন দেয়া হলো: সময় - ২ ঘণ্টা পূর্ণমান - ১০০ [দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] গতকালের পর ২। শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০ ক) অটিস্টিক বন্ধুরা আমাদের সাথে ——— করতে চায় না। খ) শিশুরা আলো, গতি, শব্দ, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি ———। গ)গণতন্ত্রের অর্থ ———শাসন। ঘ)আমরা জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক ———করব। ঙ)গণতন্ত্র আমাদের ———পরিচালনার মূলনীতি। চ) বেগম রোকেয়া ———সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। ছ)পারিবারিকভাবে নারী নির্যাতনের আর একটি কারণ হচ্ছে ———-। জ)গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ———। ঝ)খাসিদের প্রধান দেবতার নাম ———। ঞ)নববর্ষে ত্রিপুরারা ———উত্সব পালন করে। ৩.সংক্ষিপ্তভাবে উত্তর দাও ঃ ১x১০= ১০ ক) বাংলাদেশে বসবাসকারী প্রধান প্রধান উপজাতির নাম লিখ? খ) বাংলাদেশের বৃহত্তম উপজাতি কারা? গ) বাংলাদেশের কোন কোন জেলায় উপজাতিরা বাস করে? ঘ) নারী নির্যাতনের মূল কারণ কী? ঙ) বাংলাদেশের কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? চ ) গণতান্ত্রিক মনোভাব কাকো বলে? ছ) গণতন্ত্রের মূলকথক কী? জ) অটিস্টিক বন্ধুদের দু’টি বৈশিষ্ট্য লিখ। ঝ) কাদেরকে অটিস্টিক শিশু বলা হয়? ঞ) অটিস্টিক শিশুরা কখন খুবই উত্তেজিত হয়? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০ ক) অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্যগুলি লিখ। খ) অটিস্টিক শিশুদের তুমি কীভাবে সহযোগিতা করবে? গ) গণতান্ত্রিক মনোভাব কীভাবে সমাজ গঠনে সহায়তা করে। ঘ) বাড়িতে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি? ঙ) নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লিখ। চ) নারী নির্বাচনের নেতিবাচক প্রভাবগুলো কী? ছ) গারোদের বাসস্থানের বর্ণনা দাও। জ) ত্রিপুরাদের উত্সবের বর্ণনা দাও। ঝ) আমাদের সমাজে ছেলে শিশু ও মেয়ে শিশুর প্রতি কী ধরনের আচরণ করা হয়? ঞ) দেশের উন্নয়নে নারী-পুরুষের ভূমিকা লিখ। বাংলা হিমন এডওয়ার্ড গোমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা কাঁকনমালা আর কাঞ্চনমালা প্রিয় শিক্ষার্থীরা আজ কাঁকনমালা আর কাঞ্চনমালা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা কর হলো। ক. ছোটবেলার রাজপুত্র কোথায় বসে রাখালবন্ধুর বাঁশি শুনত? উত্তর: ছোটবেলায় রাজপুত্র গাছতলায় বসে বন্ধু রাখালের গলা জড়িয়ে ধরে তার বাঁািশর সুর শুনত। খ. রাজপুত্র তার বন্ধুর কাছে কী প্রতিজ্ঞা করেছিল? উত্তর: কাঁকনমালা আর কাঞ্চনমালা গল্প থেকে আমরা জানতে পারি যে, রাজপুত্র আর রাখালবালকের মধ্যে ছিল গভীর ভাব। একদিন রাজপুত্র তার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে, বড় হয়ে সে যখন রাজা হবে, তখন তার বন্ধুকে সে তার মন্ত্রী করবে। গ. রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন? উত্তর: কাঁকনমালা আর কাঞ্চনমালা গল্প থেকে আমরা জানতে পারি যে, রাজপুত্র আর রাখাল বালকের মধ্যে ছিল গভীর ভাব। একদিন রাজপুত্র তার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে, বড় হয়ে সে যখন রাজা হবে, তখন তার বন্ধুকে সে তার মন্ত্রী করবে। সময়ের আবর্তনে রাজপুত্র রাজা হলেন। কিন্তু সে ভুলে গেল তার রাখাল বন্ধুর কথা, ভুলে গেল তার প্রতিজ্ঞার কথা। এই যে বন্ধুর সাথে রাজা শৈশবে দেখা করার জন্য গাছের নিচে বসে অপেক্ষা করতো তার কথা আজ আর মনে পরে না। রাখাল বন্ধু তাই একদিন রাজার সাথে একটু দেখা করতে আসলে দারিদ্র্যের কারণে তার রাজার সাথে তো দেখাই হলো না বরং রাজ প্রাসাদেও ঢুকতে পারেনি। অর্থের মাপকাঠিতে রাখাল আজ এক দরিদ্র রাখাল মাত্র। কিন্তু আত্ন সর্ম্পকে যে সে রাজার আত্নার আত্নীয়। কিন্তু বর্তমান সময়ে অনেকেই অর্থকে বড়ে করে দেখেন যা কোন ভাবেই সঠিক নয়। ঘ. রাজার শরীর কখন সুচবেঁধা হয়ে যায়? উত্তর: কাঁকনমালা আর কাঞ্চনমালা গল্প থেকে আমরা জানতে পারি যে, রাজপুত্র আর রাখালবালকের মধ্যে ছিল গভীর ভাব। একদিন রাজপুত্র তার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল যে, বড় হয়ে সে যখন রাজা হবে, তখন তার বন্ধুকে সে তার মন্ত্রী করবে। সময়ের আবর্তনে রাজপুত্র রাজা হলেন। কিন্তু সে ভুলে গেল তার রাখাল বন্ধুর কথা, ভুলে গেল তার প্রতিজ্ঞার কথা। এই যে বন্ধুর সাথে রাজা শৈশবে দেখা করার জন্য গাছের নিচে বসে অপেক্ষা করতো তার কথা আজ আর মনে পরে না। রাখাল বন্ধু তাই একদিন রাজার সাথে একটু দেখা করতে আসলে দারিদ্র্যের কারণে তার রাজার সাথে তো দেখাই হলো না বরং রাজ প্রাসাদেও ঢুকতে পারেনি। এর পর একদিন রাতে রাজা ঘুমাতে গেলে তার শরীরে সুচবেধা হয়ে যায়। যার অনুভুতি রাজা পর দিন সকালে বুঝতে পেরেছিল। ঙ. কাঁকনমালা কে? কেন তার এমন নাম? উত্তর: কাঁকনমালা আর কাঞ্চনমালা গল্প থেকে আমরা জানতে পারি যে, কাঁকন মালা রানী কাঞ্চন মালার দাসীর নাম। নিম্নে কাঁকন মালার নামকরণ সর্ম্পকে আলোচনা করা হলো। একদিন রানি কাঞ্চনমালা নদীতে ম্লান করতে গিয়েছিলেন, সেখানে তাঁর সাথে একটি মেয়ের পরিচয় হয়। রানী মেয়েটিকে ক্রয় করেছিলেন রাজার শরীর থেকে সুচ খোলার জন্য। তাই বলা যায় কাঁকন মালা রানী কাঞ্চন মালার দাসী। দাসী কাঁকন মালার নাম কাঁকন মালা হওয়ার কারণ হলো যে, রানী দাসীটিকে হাতের কাঁকনের বিনিময়ে ক্রয় করেছিল। কাঁকনের বিনিময়ে কেনা হয়েছে বলে দাসীর নাম হয়েছিল কাঁকন মালা।