এসএসসি পরীক্ষার পড়াশোনা

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২০:০৭
বাংলা প্রথমপত্র পতিতপাবন মণ্ডল ,সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরী হাই স্কুল লক্ষ্মীবাজার, ঢাকা প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্বাচনি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো সময়: ৪০ মিনিট পূর্ণমান: ৪০ ০১.‘পল্লীবর্ষা’ কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক.নকশিকাঁথার মাঠ খ.ধানখেত গ.সোজন বাদিয়ার ঘাট ঘ.বালুচর ০২.‘অর্থব্যক্তি’ গুণটি কোন বাক্যে রক্ষিত হয়েছে? ক.সূর্যদেব পূর্ব গগনে অধিষ্ঠান করে পৃথিবীকে স্বীয় কিরণমালা প্রেরণ করে খ.সূর্য পূর্বাকাশে উঠে পৃথিবীকে আলোকিত করে গ.সূর্য পূর্ব অন্তরীক্ষে উঠে পৃথিবীকে আলোকময় করে ঘ.সূর্য পূর্বাকাশে উদিত হয়ে ধরণীকে আলোকিত করে ৩.মায়ের ওপর ফটিকের অত্যন্ত অভিমান উপস্থিত হলো কেন? ক.মাখনের প্রতি পক্ষপাত দেখে খ.পরের পয়সা নষ্ট করছে ভেবে গ.পিঠে দু’তিনটি চপেটাঘাত করায় ঘ.কলকাতায় না পাঠাতে চাওয়ায় ৪.‘ফটিক নাচার হইয়া পড়িল’-কখন? ক.শিক্ষকের মার খাইয়া খ.ব্যামো বাঁধাইয়া গ.বই হারাইয়া ঘ.মামির ধমক খেয়ে ৫.মানুষের পুরো মনটার সাক্ষাত পাওয়া যায় শুধু- ক.সাহিত্যে খ.মানুষের আচরণে গ.মানুষেরসংস্কৃতিতে ঘ.জাতীয় ঐতিহ্যে ৬.‘বইপড়া’ প্রবন্ধে লেখকের মতে ‘শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’- কারণ শিক্ষা হলো- ক.অনুশীলনের বিষয় খ.চর্চার বিষয় গ.অধ্যয়নের বিষয় ঘ.অর্জনের বিষয় ৭.গফুর কাকে বাবা ঠাকুর বলেছে? ক.তর্করত্নকে খ.জমিদারকে গ.মহেশকে ঘ .পেয়াদাকে ৮.বেগম রোকেয়া নারীর ‘স্বাধীনতা’ বলতে বুঝিয়েছেন- ক.অর্থ উপার্জন করা খ.পুরুষের অধীনস্থ না থাকা গ.বিবেক জাগ্রত করা ঘ.পুরুষের ন্যায় উন্নত অবস্থা ৯.নারীকে জেগে উঠতে হবে কেন? ক.অর্থ উপার্জনের জন্যে খ.পরিবারের শান্তির জন্যে গ.পুরুষকে সাহায্য করার জন্যে ঘ.সমাজ কল্যাণের জন্যে ১০. ফোকলোর সোসাইটি সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়? ক.১৮৪৮ সালে খ.১৮৬৪ সালে গ.১৮৮৪ সালে ঘ.১৮৮৫ সালে ১১. ‘জ্যোতির্ময় চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে।’ -এর মাধ্যমে কী বোঝানো হয়েছে? ক.দুঃখ-বেদনার লক্ষণ খ.পরম ক্লান্তির ছাপ গ.আঘাতের চিহ্ন ঘ.বিষক্রিয়ার লক্ষণ ১২.‘রোঁমা রোঁলা’ কত সালে মৃত্যুবরণ করেন? ক.১৯৩৮ সালে খ.১৯৩৯ সালে গ.১৯৪০ সালে ঘ.১৯৪২ সালে ১৩. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’- উক্তিটিতে হযরত মুহম্মদ (স)-এর চরিত্রের কোন দিক ফুটে ওঠেছে? i.ক্ষমাশীলতা ii.উদারতা iii.সহনশীলতা নিচের কোনটি সঠিক? ক.i খ.i ও ii গ.i ও iiiঘ.i, ii ও iii ১৪.লোষ্ট্রাঘাত শব্দের অর্থ কী? ক.পায়ের আঘাত খ.লাঠির আঘাত গ.পাথরের আঘাত ঘ.ঢিলের আঘাত ১৫.তর্করত্নের দৃষ্টিতে গফুর ‘কসাই’ কেন? ক.মহেশের খড় বেচে খাওয়ায় খ.মহেশকে বিক্রির চেষ্টা করায় গ.মহেশকে দিনভর বেঁধে রাখায় ঘ.অভূক্ত মহেশের মৃত্যু আশঙ্কায় উত্তরমালা: ১. খ২. খ ৩. খ ৪. গ৫. ক৬. ঘ৭. ক৮. ঘ৯. ঘ১০. ক১১. ঘ১২. খ১৩. ঘ১৪. ঘ১৫. ক১৬. ঘ১৭. খ১৮. ঘ১৯. ক২০. ঘ২১. গ২২. খ২৩. ঘ২৪. ঘ২৫. ঘ পরবর্তী অংশ আগামীকাল অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই- মেইল [email protected]