জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২০:০৭
পদার্থবিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা জে.এস.সি পরীক্ষা-২০১৩ বিষয়: বিজ্ঞান অধ্যায়: দশ (অম্ল, ক্ষারক ও লবণ) জ্ঞানমূলক: ১. লিটমাস কাগজের উত্স কী? ক) সালফার যৌগ খ) লিচেন গাছ গ) নাইট্রিক এসিড ঘ) ক্ষার উ: খ ২. সাবান তৈরির মূল উপাদান হল— ক) K2O খ) Mgcl2 গ) CaSO4 ঘ) NaOH উ: ঘ ৩. সকল এসিডে কোন্ মৌলটি উপস্থিত থাকে? ক) কার্বন খ) অক্সিজেন গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন উ:গ ৪. আমলকিতে কোন্ এসিড থাকে? ক) এসকরবিক এসিড খ) ম্যালিক এসিড গ) ট্যানিক এসিড ঘ) অক্সালিক উ: ক ৫. লেবুতে কোন্ এসিড থাকে? ক) এসিটিক এসিড খ) ল্যাকটিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) টারটারিক উ:গ ৬. টমেটোতে কোন্ এসিড থাকে? ক) ট্যানিক এসিড খ) সাইট্রিক এসিড গ) অক্সালিক এসিড ঘ) টারটারিক উ: গ ৭। ক্ষারকে উপস্থিত থাকে কোনটি? ক) H খ) OH গ) N ঘ) Cl উ: খ ৮. কোনটি ক্ষার? ক) CaO খ) Cu(OH)2 গ) ZnO ঘ) NaOH উ: ঘ ৯. কোনটি খাবার সোডা? ক) Na2Co3 খ) CaCo3 গ) NaHCo3 ঘ) NaCl উ: গ ১০. এসিডের বিপরীতধর্মী পদার্থ কী নামে পরিচিত? ক) লবণ খ) ক্ষারক গ) অম্ল ঘ) পানি উ: খ ১১. নিচের কোনটি খনিজ এসিড? ক) পারক্লোরিক এসিড খ) অক্সালিক এসিড গ) অ্যাসিটিক এসিড ঘ) সব উ: ক ১২. ফলমূূল বা সবজিতে যেসব এসিড থাকে তাকে কী বলে? ক) এসিড খ) খনিজ এসিড গ) জৈব এসিড ঘ) শক্তিশালী এসিড উ:গ ১৩. শিল্পক্ষেত্রে নিচের কোন্ এসিডটি সর্বাধিক ব্যবহূত হয়? ক) H2So4 খ) HCl গ) HNo3 ঘ) H3Po4 উ: ক ১৪. ব্যাটারীতে কোন্ এসিড ব্যবহূত হয়? ক) HCl খ) H2So4 গ) HNo3 ঘ) H3Po4 উ:খ ১৫. পানি কি ধরনের যৌগ? ক) এসিড খ) ক্ষারক গ) নিরপেক্ষ ঘ) অ্যালকোহলীয় উ: গ ১৬. নিচের কোনটি চুনের পানি ঘোলা করে? ক) So2 খ) Co2 গ) So3 ঘ) Co উ:খ ১৭. অধিকাংশ ধাতব লবণের জলীয় দ্রবণে ক্ষার মিশলে কী ঘটবে? ক) দ্রবণ লাল হবে খ) দ্রবণ সমসত্ব হবে গ) ধাতুর হাইড্রো-অক্সাইডের অধঃক্ষেপ পড়বে ঘ) ভৌত পরিবর্তন ঘটবে? উ: গ ১৮. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং— ক) লাল খ) নীল গ) হলুদ ঘ) গোলাপী উ:খ ১৯. ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়? ক) শুকনো খ) দানাদার গ) চটচটে ঘ) পিচ্ছিল উ: ঘ ২০. কোনটি ক্ষারক? ক) HCl খ) Nacl গ) CaSo4 ঘ) Zno উ: ঘ ২১. ক্যালসিয়াম কার্বনেট যৌগে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে কোন্ গ্যাস উত্পন্ন হয়? ক) অক্সিজেন খ) হাইড্রোজেন গ) কার্বনডাই অক্সাইড ঘ) নাইট্রোজেন উ:গ