আবিদজানের একটি কারাগারের কয়েদিরা পালানোর চেষ্টা করলে রক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় কয়েদি নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন কারারক্ষীও আহত হয়েছে।
আইভরি কোস্টের বৃহত্তম কারাগার মাকার আশপাশের বাসিন্দারা এএফপিকে বলেন, মঙ্গলবার কারাগারে গোলাগুলি শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে।