রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাক ও জিটিভির রংপুর প্রতিনিধি ওয়াদুদ আলী নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরি পরিষদের ১৩টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বাকি ১০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সম্পাদক পদে খন্দকার মোস্তফা সরওয়ার অনু (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক দাবানল), কোষাধ্যক্ষ পদে আফতাব হোসেন (রংপুর প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন), সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম জাহাঙ্গীর (যুগ্ম সম্পাদক, দৈনিক পরিবেশ) ও আব্দুর রহমান মিন্টু (রংপুর প্রতিনিধি, সংবাদ সংস্থাঃ এনএনবি ও ডেইলী নিউনেশন), ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী (রংপুর প্রতিনিধি, দৈনিক করতোয়া ও সংবাদ সংস্থাঃ বাংলানিউজ২৪.কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল মৃধা (রংপুর প্রতিনিধি, দৈনিক আমাদের সময় ও স্টাফ রিপোর্টার, দৈনিক যুগের আলো), দপ্তর সম্পাদক পদে সিদ্দিকুর রহমান (রংপুর প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সময় ও নগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর) এবং ৪টি সদস্য পদে মানিক সরকার মানিক (স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ), জাকির হোসেন (রংপুর প্রতিনিধি, ডেইলী সান), আব্দুর রউফ সরকার (নির্বাহী সম্পাদক, দৈনিক মায়াবাজার) ও মেরিনা লাভলী (স্টাফ রিপোর্টার, চ্যানেল আই)।
