সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৫
মঠবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়া থানা-পুলিশ উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে গতকাল শুক্রবার ভোরে উত্তম কুমার বিশ্বাস নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহতের ভাই গৌতম বিশ্বাস জানান, উত্তমের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত্ দাম্পত্য কলহ চলছিল। সকালে উত্তমকে ঘরের পাশে গাছের সাথে গলায় গামছা পোঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে উত্তমের লাশ উদ্ধার করে সিংড়ায় ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার চিকিত্সা সেবা নিশ্চিতের লক্ষ্যে সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় জননী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোস্তফা জামান রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সিংড়া প্রেসক্লাব সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, দপ্তর সম্পাদক আকতার হোসেন অপূর্ব । লামায় অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন লামা (বান্দরবান) সংবাদদাতা \ লামায় জীবিকায়ন পুনরুদ্ধার ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকারভোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর উশৈচিং এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বন্যায় সর্বাপেক্ষা আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকায়ন পুনরুদ্ধারে ডিএফআইডি’র অর্থায়নে কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশের সহযোগিতায় এনজেড একতা মহিলা সমিতি বান্দরবানে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। মতলবের এতিমখানায় অর্থ প্রদান মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এতিম খানায় অর্থ প্রদান ও গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল আহমেদ। নাউরী বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার, কেন্দ্রীয় যুবদলের সদস্য নূরুল হক জিতু । বকশীগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গত শুক্রবার সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে বিভিন্ন জাতের ৫ মণ পোনা মাছ অবমুক্ত করেছেন। মাছের পোনা অবমুক্তকরণ শেষে কাঠালতলী ঈদগাঁ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মর্ত্তুজ আলী, মত্স্য অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। মহেশপুরে ভারতীয় নাগরিক গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শনিবার মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক বাবুল মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাবুল মন্ডল জানায়, সে বাংলাদেশে থেকে ধুড় হিসেবে কিছু লোকজন আনা-নেয়া করে এবং মানব পাচারের সাথে জড়িত। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে তাকে গ্রেফতার করেছে। সে ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানার ছোটচুক্তিপুর গ্রামের রজব আলীর ছেলে। নেত্রকোনায় এআরএফবি’র সভা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বেসরকারি সংগঠন এআরএফবি’র এক সাধারণ সভা গত শুক্রবার সাকুয়াস্থ সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সদস্য সচিব মুজিবুর রহমান শেখ। রিপোর্টের উপর আলোচনা করেন উপদেষ্টা শ্যামলেন্দু পাল, আব্দুল জব্বার ফকির, মঞ্জুরুল হক খান, আব্দুল হাই প্রমুখ। রামুর কচ্ছপিয়ায় বিষপানে যুবকের মৃত্যু রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বিষপানের দুই দিন পর আলাউদ্দিন (২৮) গত শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। তিনি নতুন তিতারপাড়া এলাকার মোহাম্মদ নূরের পুত্র। জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে অভিমান করে বুধবার ২৪ জুলাই রাত পৌনে ১১ টার সময় তিনি বিষপান করেন। সৈয়দপুরে ওয়েব পোর্টালের ট্রেনিং কোর্স সমাপ্ত সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ সৈয়দপুরে উপজেলা পর্যায়ে ইউজার সিকিউরিটি ও ওয়েব পোর্টাল রিফ্রেসার্স ট্রেনিং কোর্স গতকাল শনিবার শেষ হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ দিনব্যাপী এ ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। কোর্সে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব সম্পন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ মোট ৪০ জন অংশ নেয়। কাশিয়ানীতে বিএনপির আলোচনা সভা কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শনিবার কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম। কাশিয়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি শংকর কুমার মিত্র, সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা, গোপালগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী নজরুল ইসলাম। হোমনা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল শনিবার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিনা আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ। বিশেষ অতিথি জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শিরিন শফি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিকুর রহমান আবুল, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা রহমান, উপজেলা মহিলা লীগের সেক্রেটারি পারুল আক্তার প্রমুখ। রূপগঞ্জ উপজেলা যুবদলের সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে পূর্বগ্রাম স্কুল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা যুবদল নেতা সানাউল্লাহ। বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নয়ন খান প্রমুখ। শেরপুরে বন্যাসহিষ্ণু ধানের সংরক্ষণ নিয়ে প্রশিক্ষণ শেরপুর প্রতিনিধি\ বিনা উদ্ভাবিত বন্যাসহিষ্ণু বিনাধান-১১ ও বিনাধান-১২ চাষাবাদ কৌশল ও বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে শেরপুরে চাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত শুক্রবার শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক দুটি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রশিক্ষণের আয়োজন করে। বিনা’র মহাপরিচালক ড. এম. এ. সাত্তার প্রধান অতিথি ও গবেষণা পরিচালক ড. এম সালাম বিশেষ অতিথি ছিলেন। কামারখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ গত শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা কামরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীর মাঝে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম প্রত্যেককে ৬ হাজার টাকা বিতরণ করেন। আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস মাষ্টার, আতিয়ার রহমান মিয়া, বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম মুরাদ, ছাত্রলীগের সাবেক নেতা প্রশান্ত সাহা, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব হোসেন ইরান, মো. নান্নু মিয়া, আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন। মহেশপুরে বাংলাদেশ ব্যাংকের পরিচালককে সংবর্ধনা মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানকে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের পক্ষ থেকে সকালে সংবর্ধনা দেয়া হয়। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি গোলাম হায়দার নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসএম মনিরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলী, পরিচালনা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহমান, এমদাদ জাহীদ মিঠু, সামাদুজ্জামান প্রমুখ। চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা\ চরভদ্রাসন উপজেলার ইউসুফ শিকদারের ডাঙ্গী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গত শুক্রবার বিকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ উদ্বোধন করেন। থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক মাস্টার, সেক্রেটারি হাফেজ মোঃ কাউছার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। লোহাগাড়ায় কবরস্থান ও এবাদতখানার সংস্কার নিয়ে হামলা লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ গত শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদারঘোনায় কবরস্থান ও এবাদতখানার জায়গা সংস্কারকে কেন্দ্র করে ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন মোস্তাফিজুর রহমান (৩৫), হেলালউদ্দিন (৩০), মো. সেলিম (৫৫), শাহরিয়ার হাসান (৪), আবদুর রহিম (২৬), সুফিয়া আক্তার (২৮), নিশাদ (১২), সাহারা খাতুন (৪২), আছমা খাতুন (১৯) ও জন্নাতুল ফেরদৌস (৩২)। জানা গেছে হরিদারঘোনার রক্ষিত বনাঞ্চলের পাহাড়ে একটি এবাদতখানা ও কবরস্থান নির্মাণ করে স্থানীয়রা। ঘটনার দিন মহল্লার ১০/১২ জন লোক এবাদতখানা ও কবরস্থান সংলগ্ন জায়গার ঝোপঝাড় পরিষ্কার করার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয় ও হামলা করে। লালপুরে ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন লালপুর (নাটোর) সংবাদদাতা\ নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর মোল্লাপাড়া গ্রামের সাত বছরের শিশু শ্লীলতাহানির বিচার দাবিতে গত শুক্রবার বিকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৬ জুলাই রাধাকান্তপুর মোল্লাপাড়া গ্রামের কলিমুদ্দিনের ছেলে আশিক (১৫) একই গ্রামের এক শিশু কন্যাকে ফুসলিয়ে একটি আখক্ষেতের মধ্য নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। যক্ষ্মা নিয়ন্ত্রণে পঞ্চগড়ে ইমামদের সভা পঞ্চগড় প্রতিনিধি\ যক্ষ্মার বর্তমান পরিস্থিতি ও গণসচেতনতা বৃদ্ধিতে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনাসভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব পঞ্চগড় জেলা শাখা এ সভার আয়োজন করে। গতকাল শনিবার পঞ্চগড় আদর্শ মহিলা আলিম মাদ্রাসা মিলনায়তনে ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সাবেক আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. বাহারাম আলী। সিরাজগঞ্জে মত্স্য পোনা অবমুক্ত বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি\ মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি গত শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটার দাগ বিলের উন্মুক্ত জলাশয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের এক মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে মন্ত্রী বেলকুচি আওয়ামী যুবলীগের প্রয়াত সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্ত্রী, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিলকিস খাতুনের হাতে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন। ত্রিশালে বিএনপির আলোচনা সভা ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ গত শুক্রবার ত্রিশাল উপজেলার বালিপাড়া বাজারে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ডা. মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথি বলেন, ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়েছে। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি এনামুল হক ভুঁইয়া, আতাউর রহমান শামীম প্রমুখ। সেনবাগে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ সেনবাগ উপজেলা জাসদের উদ্যোগে গত শুক্রবার মোহাম্মদপুর কল্যান্দী হাইস্কুলে এক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের জাসদ মনোনীত পদপ্রার্থী সাহেবউল্যা রানা চৌধুরী। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জাসদের সভাপতি ছায়েদল হক ছাদুর সভাপতিত্বে সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, জাসদ সেনবাগ শাখার সভাপতি হাজী মনির আহাম্মদ প্রমুখ। নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গত শনিবার পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শেখ কুতুব হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।