আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না: নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:২৫
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, সত্য আজ বা কাল একদিন প্রকাশ পাবেই। বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলো তা একদিন ঠিকই জাতি জানতে পারবে বলে নৌ-পরিবহন মন্ত্রী উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগনের আস্থায় বিশ্বাস করে। হেফাজতী ও ১৮ দলীয় জোটকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, শাপলা চত্বরে নিহত হয়েছে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি। অথচ তারা দাবি করেছে হাজার হাজার লোক আওয়ামী লীগ সরকার মেরে ফেলেছে। মন্ত্রী গতকাল শনিবার মুলাদী উপজেলার মৃধার হাট ও শরিয়তপুরের গোসাইরহাট থানার আবুপুর ফেরি চলাচল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করেন। মৃধার হাট বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামছুদ্দোহা খন্দকার। অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নগরীর বান্দ রোড সংলগ্ন বরিশাল অডিটোরিয়ামের বারান্দা থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।