ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের সলঙ্গা গ্রামে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুরে জসিম উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে। সলঙ্গা গ্রামের সৌরফা বেগম তার কন্যা জোনাকী বেগমকে (৩) বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রাস্তায় দাঁড় করিয়ে রেখে শুক্রবার বিকালে মাঠে গরু আনতে যায়। এরপর থেকে কন্যা জোনাকী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে শনিবার দুপুরে একটি সূত্রের ভিত্তিতে পাশের বাড়ির গিয়াস উদ্দিনের পুত্র জসিম উদ্দিনকে এলাকাবাসি আটক করে।
