এ সরকারের অধীনে এক তরফা নির্বাচন জনগণ চায় না

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:২৬
‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোন সুযোগ নেই। কেউ আসুক বা না আসুক নির্বাচন যথাসময়ে হবে। বিএনপি-জামায়াত না এলেও নির্বাচন হবে’। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম গত শুক্রবার এক অনুষ্ঠানে উক্ত মন্তব্য করেন। তিনি বলেন, এ সরকারের অধীনে কোন একতরফা নির্বাচন দেশের জনগণ চায় না।