ঢাকাস্থ বসবাসকারী দেওয়ানগঞ্জ বকসিগঞ্জবাসীর সম্মানে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গুলশান স্যাফরন গার্ডেন মিলনায়তনে এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের মহাসচিব মতিউর রহমান ডিজেল, ছাত্রনেতা সামছুজ্জামান, মেহেদী হাসন, মনিরুল ইসলাম, (অবঃ) কর্নেল আঃ মজিদ, শাহিদা আকতার রিতা,বাবু শ্যামল চন্দ্র, আতাউর রহমান আতা, জাহাঙ্গীর আলম লাবলু, মানিক সওদাগরসহ দেওয়ানগঞ্জ ও বকসিগঞ্জের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
জামালপুর জেলা স্টুডেন্ট ফোরামের
ইফতার মাহফিল
জামালপুর জেলা স্টুডেন্ট ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার মাহফিল ঢাকার মতিঝিল বুক কো-অপারেটিভ সোসাইটির মিলনায়তনে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ তাজুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সভায় বক্তব্য রাখেন ড. ছামিউল হক ফারুকী, এ্যাড. মুজিবর রহমান, নাজমুল হক সাঈদী, মোস্তফা আল মাহমুদ, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ শাহযাদা প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাড. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে জামালপুর জেলার ঢাকায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
