একশ’ পিস ইয়াবাসহ গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:২০
জেলায় ১০০ পিস ইয়াবাসহ হুমায়ূন শেখ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি মুকসুদপুর উপজেলার বড়ভাটরা গ্রামের আলী শেখের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মুকসুদপুর থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, জলিরপাড়ে ইয়াবা বিক্রির সময় ডিবি পুলিশ হুমায়ূনকে গ্রেফতার করে। ব্যাংক কর্মকর্তা হত্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা শাহ আলম হত্যার প্রতিবাদে ও হত্যাকারী খায়রুল ইসলাম রুমানের ফাঁসির দাবিতে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে গতকাল স্থানীয়রা এ মিছিল ও সমাবেশ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম, সায়েম খোন্দকার, ইদ্রিস আলী, খোন্দকার শাহজাহানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।