নাজিরপুরের গ্রামে খাস জমি নিয়ে যেকোন সময় জোতদার ও ভূমিহীনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ উপজেলার ষোলশ’ গ্রামে যুগ যুগ ধরে দখলে থাকা ১০টি ভূমিহীন পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে স্থানীয় কতিপয় জোতদার।
গত ১ জুলাই রাতে ভূমিহীন মোসলেম আলী শেখের বসত ঘরে জোতদার গং আগুন দিয়ে পুড়িয়ে দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় মোসলেম আলী শেখ ৩ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এদিকে মাহবুবুর রহমান ভুঁইয়া একই দাগের উপর তার তরমুজ ভিটা পাহারা দেয়ার ঘর বলে দাবি করেন এবং গত ১ জুলাই রাতে মোসলেম আলী শেখ গং তার সে ঘর পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ এনে একই আদালতে ৪ জুলাই মামলা দায়ের করেন। জোতদার ও ভূমিহীনদের মধ্যে এ পাল্টাপাল্টি মামলার কারণে উভয়পক্ষের মধ্যে চলছে দখল এবং উচ্ছেদ করার প্রতিযোগিতা।
এলাকাবাসী জানান, ডিসিআর কাটলেও নিজামউদ্দিন উক্ত সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারেনি। অন্যদিকে দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনরাও ডিসিআরের জন্য আবেদন করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্তের জন্য উপজেলা সার্ভেয়ার মোঃ আবুল হোসেনকে দায়িত্ব দেন। আবুল হোসেন গত ১৪ মার্চ তদন্ত শেষে ভূমিহীনরা দীর্ঘদিন যাবত্ বাড়িঘর নির্মাণ করে দখলে আছে বলে প্রতিবেদন দাখিল করেন।
