হাজীগঞ্জ বাজারে অশোক জমদ্দার ওরফে জীবন (৬০) নামে পৌরসভার এক সুইপারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে আরেক সুইপার। এ ঘটনায় দিলীপ জমদ্দার (৫৫) নামে আরেকজন আহত হয়েছে। তিনি নিহতের ভাই।
জানা গেছে, গতকাল শনিবার বিকালে হাজীগঞ্জ বড় মসজিদ সংলগ্ন রজনীগন্ধা মার্কেট ও হাজীগঞ্জ টাওয়ারের সংযোগ সড়কে গণশৌচাগারের সামনে রাজেশ্যাম জমদ্দার (৪০) অশোক জমদ্দারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে দৌঁড় দেয়। পরে রাজেশ্যাম দিলীপকেও ছুরিকাঘাত করে। তাকে ধরতে গিয়ে এক পথচারীও মারাত্মক আহত হয়। পরে রাজেশ্যাম জমদ্দারকে স্থানীয় লোকজন ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। বেতনের টাকা ওই দুই ভাই মেরে দেয়ায় রাজেশ্যাম ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটান বলে জানিয়েছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমরা ঘাতককে আটক করেছি এবং তার চিকিত্সার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
