মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সীমান্ত এলাকা থেকে শরিফুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার সন্ধ্যায় তাকে ধরে নিয়ে গেলেও রাত সাড়ে নয়টার দিকে এ খবর নিশ্চিত হয়েছে তার পরিবার ও বিজিবি। বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা গ্রামের নামাজ উদ্দীনের ছেলে কৃষক শরিফুল ইসলাম সীমান্তের ১৩৬ নং মেইন পিলার এলাকায় শুক্রবার বিকালে ঘাস কাটতে যান। এসময় বিএসএফ টেইপুর ক্যাম্প সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের পর শরিফুলকে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন বিজিবি কমান্ডার রেজাউল করিম।
