বলিউডের সেরা নায়ক ও নায়িকা অমিতাভ-মাধুরী

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩৭
ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষপূর্তি উপলক্ষে গত একবছর ধরেই নানান ক্যাম্পেইন শুরু হয়েছে। বলিউড ইতিহাসের শতবর্ষ উপলক্ষে বেশ কটি বড় বাজেটের ছবিও রিলিজ হয়েছে। তবে গত একশ’ বছরে বলিউডের সেরা কে, কোন ক্যাটাগরিতে তা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক একটি জরিপ চলছিল বেশ কয়েক মাস ধরে। সেই আলোচিত জরিপের ফলাফলে গত একশ’ বছরে বলিউডের সেরা তারকাদের সেরা নির্বাচিত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। যুক্তরাজ্য ভিত্তিক একটি জরিপের ফলাফল সবকটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার পায়। এই আলোচিত ফলাফলের পর অমিতাভ বচ্চন তার টুইটে টুইট করেছেন,ভালবাসার আবেগের বন্যায় ভাসছি আমি। সমালোচকদের ভোট, ভক্ত এবং চলচ্চিত্রকারদের মতামতে তৈরি করা হয়েছে বলিউডের সেরা ১০০ তারকার তালিকা। যেটি প্রকাশ করেছে একটি ব্রিটিশ এশিয়ান সাপ্তাহিক পত্রিকা। ৭০ বছর বয়সী অমিতাভের বলিউড ক্যারিয়ার চল্লিশ বছরের। এ সময়ে উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’সহ অনেকগুলো ব্লকবাস্টার চলচ্চিত্র। এছাড়া তার বড় এক কৃতিত্ব বলিউডের চলচ্চিত্র শিল্পীদের টেলিভিশনের সাথে যে ব্যবধান সেটিকে ‘কৌন বনে গা ক্রোড়পতি’ অনুষ্ঠানের মাধ্যমে মেলবন্ধন করিয়েছেন। অমিতাভ বচ্চন হচ্ছেন বলিউডের প্রথম তারকা যার মূর্তি মাদাম তুসো জাদুঘরে প্রথম স্থান পায়। জরিপটি পরিচালিত হয়েছে দর্শকদের সামাজিক মাধ্যমে দেয়া দর্শকদের ভোট, বক্স অফিস সাফল্য, চলচ্চিত্রে প্রভাব এবং সমালোচকদের মূল্যায়নের ভিত্তিতে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দিলীপ কুমার এবং তৃতীয় বলিউডের আরেক তারকা শাহরুখ খান। তালিকার চতুর্থ স্থানে আছেন মাধুরী দীক্ষিত। এছাড়া সেরা দশে এর পরপর অবস্থানে আছেন রাজ কাপুর, নার্গিস, দেব আনন্দ, ওয়াহিদা রেহমান, রাজেশ খান্না এবং শ্রীদেবী। অন্য খ্যাতিমান তারকাদের অবস্থান যথাক্রমে সালমান খান (১১), আমির খান (১৪), ধর্মেন্দ্র (১৫), হেমা মালিনী (১৮), মধুবালা (২৪), কাজল (৩০), হূত্বিক রোশান (৩২), রানী মুখাজির্ (৩৮), কারিনা কাপুর (৪৩), মমতাজ (৫০), সাইফ আলী খান (৫৯), প্রিয়াংকা চোপড়া (৮৬) এবং ক্যাটরিনা কাইফ (৯৩) নাম্বার স্থানে রয়েছেন।