অতিরিক্ত মোটা হওয়ার জন্য নিউজিল্যান্ডে বাস করতে পারবে না এক দক্ষিণ আফ্রিকার নাগরিক। তাকে সরকারের পক্ষ থেকে বিষয়টিও জানিয়ে দেয়া হয়েছে। তিনি নিউজিল্যান্ডে বাবুর্চির কাজ করছেন। খবর বিবিসির।অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, আলবার্ট বুইতেনহুইস নামের ওই বাবুর্চির ওজন ১৩০ কেজি যা স্বাস্থ্যের সঙ্গে মানানসই নয়। ছয় বছর আগে তার আরো ৩০ কেজি বেশি ছিল। উন্নত দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডে অতি স্থূলকায় লোকেরা বেশি বাস করছে। জনসংখ্যার শতকরা ৩০ ভাগই অতি স্থূলকায়। ২০০৭ সালে বুইতেনহুইস নিউজিল্যান্ডে আসেন তার স্ত্রীকে নিয়ে। ওই সময় তার ওজন ছিল ১৬০ কেজি।
