আজকের রাশিফল

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ১৯:৪৬
আজ ১৩ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১ ও ২। শুভবার: রবি ও সোমবার । শুভরত্ন: চুনী ও মুক্তা । প্রকৃতিগতভাবে আপনি: অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। আপনি অনুভূতিপ্রবণ ও রোমান্টিক। সহজে অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য আপনার রয়েছে সহজাত নাটকীয়তা, আর চমত্কারভাবে নিজের কথা বলতে পারেন। বুদ্ধিবৃত্তিক মেধা রয়েছে আপনার। যেকোন আলোচনার সারবত্তা আপনি সহজেই ধরতে পারেন। সত্য মিথ্যার পার্থক্য সহজেই বুঝতে পারেন। জীবনে আপনাকে উদ্যোগী হতে হবে; মেধাকে কাজে লাগাতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কূটনীতিক দ্যাগ হ্যামারশোল্ড, মৃত্যুশিল্পী পল টেইলর, পদার্থ বিজ্ঞানী আইজাক রাবী। সাহিত্যিক শৈলেন ঘোষ, শরীফ হারুন, রোজিনা। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রাজনৈতিক কর্মকান্ডে না জড়ালেই ভালো করবেন। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ সংঘাতপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করুন। অহেতুক দলাদলিতে লিপ্ত না হলেই ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে মুরব্বিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। আইনজীবী ও চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে আশানুরূপ লাভ নাও হতে পার। ঠিকাদারি ও সরবারাহ ব্যবসায় নতুন কোনো কাজ হাতে আসতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কাগজের অথবা প্রকাশনার ব্যবসায় খুব একটা ভালো নাও যেতে পারে। বকেয়া টাকা আদায় করা কঠিন হবে। শরীর মোটামুটি ভালো যাবে। জন্তু-জানোয়ার থেকে সাবধান থাকার চেষ্টা করুন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন। একটু চেষ্টা করলেই আর্থিক দিক কিছুটা পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক অথবা জনসম্পৃক্ত কোনো কাজে জড়িত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। এজেন্সী ব্যবসায়ীর ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। গৃহ সংস্কারের কাজে ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আপনজনদের কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কারো স্বার্থপরতার জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। অসংযত আচরণের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। অন্যথায় কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। অকারণ দুশ্চিন্তাগ্রস্ত না হলেই ভালো করবেন। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। অভিমানবশত কোনো কলহ সৃষ্টি হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। অন্যের কোনো দায়িত্ব নিজের কাঁধে না নিলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পেলেই আর্থিক সাফল্য আসতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রাজনীতির ক্ষেত্রে প্রভাব বলয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তি যোগ আছে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সাংবাদিকদের কর্মক্ষেত্রে কোনো ধরনের চাপের সম্মুখীন হওয়ার আশংকা আছে। ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। শরীর খুব একটা ভালো যাবে না। শরীর থেকে কোনো কারণে রক্তক্ষরণ হতে পারে।