গর্ভকালীন সময়ে ওভারি টিউমারের সম্ভাবনা হাজারে একজন। গর্ভকালীন সময়ে যদি ওভারি টিউমার হয় তাহলে কিছু সমস্যা যেমন—প্রস্রাব আটকে যাওয়া বা ইউরিন রিটেনশন।
টিউমার বড় হলে কিছু শারীরিক জটিলতা গর্ভবতী নারীর মধ্যে দেখা দেয়।
বাচ্চার মাথা নিচের দিকে না নামা অথবা বাচ্চার অবস্থানের হেরফের হওয়া ইত্যাদি হতে পারে।
ডেলিভারীর সময় অনেক ক্ষেত্রে টিউমারের জন্য প্রসবের অগ্রগতি বাঁধাগ্রস্থ হতে পারে। ডাক্তারী পরিভাষায় একে অবস্ট্র্যাকট লেবার বলা হয়ে থাকে।
চিকিত্সা
টিউমার যদি কোনও সমস্যা সৃষ্টি না করে সেক্ষেত্রে কোনো চিকিত্সার দরকার নেই। যদি সমস্যা বা জটিলতা দেখা দেয় এবং অপারেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ১৪ থেকে ১৮ সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা ভালো। অথবা বাচ্চা সম্পূর্ণ বেড়ে উঠলে সিজারিয়ানের সময় টিউমার অপসারণ করা শ্রেয়।
