২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ১৯:৫৫
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো ১। নিচের কোনটি নৈতিক মূল্যবোধের বহি:প্রকাশ ? ক.মানুষকে ঘৃণা করা খ. অন্যায় করতে পছন্দ করা গ. পাপীকে ঘৃণা করা ঘ. ভালোকাজে সহযোগিতা করা উত্তর: ঘ. ভালোকাজে সহযোগিতা করা। ২। দুর্বল ইমানের পরিচয় কোনটি ? ক. মন্দকাজ করতে মানুষকে বাধাঁ দেয়া খ. মন্দকাজ না করতে মানুষকে উপদেশ দেয়া গ. মন্দকাজ করতে মানুষকে সহযোগিতা করা ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা উত্তর: ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা। ৩। সমাজ সুন্দর হয় কীভাবে ? ক.মানুষের গিবত করলে খ. মানুষের সমালোচনা করলে গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে ঘ.মানুষের ভালোকাজে সহযোগিতা না করলে উত্তর: গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে। ৪। মন্দ ও পাপের কাজে একে অপরকে কী করতে হবে ? ক. সহযোগিতা করতে হবে খ. অসহযোগিতা করতে হবে গ.মদদ দিতে হবে ঘ. এড়িয়ে চলতে হবে উত্তর: খ. অসহযোগিতা করতে হবে ৫। সততা মানে কী ? ক. সাধুতা খ. মানবতা গ. সত্যবাদিতা ঘ. সবকটি উত্তর: ঘ. সবকটি। ৬। কে সত্ ব্যক্তি ? ক. যে মিথ্যা কথা বলে খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না গ. যে নিজের স্বার্থ বড় করে দেখে ঘ. যে অপরের স্বার্থ ক্ষুন্ন করে উত্তর:খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না। ৭।কোনটি সত্ ব্যক্তির গুণ ? ক. তার মাঝে মানবতাবোধ থাকে না খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে গ. সে কাউকে বিশ্বাস করে না ঘ. সেয সর্বদা সত্য কথা বলে না উত্তর: খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে। ৮। অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে কী করে ? ক. সম্মানিত করে খ. মর্যাদা বাড়িয়ে দেয় গ. হেয় করে ঘ. সকলের বিশ্বাসের পাত্রে পরিণত করে উত্তর: গ. হেয় করে। ৯। সততা ও সত্যবাদিতা মানুষকে ....দেয়। ক. সাহস খ. ভয় গ. মুক্তি ঘ. শক্তি উত্তর: গ. মুক্তি। ১০। অসত্য ও মিথ্যা মানুষকে ...করে। ক. লজ্জিত খ. অপমানিত গ. সম্মানিত ঘ. ধ্বংস উত্তর: ঘ. ধ্বংস। ১১। কে রাতের অন্ধকানের প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন? ক. হযরত ওমর (র) খ. হযরত ওসমান (র) গ. হযরত আলী (র)ঘ. হযরত আবু বকর (র) উত্তর: ক. হযরত ওমর (র)।