এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ১৯:৫৭
প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্বাচনি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো গতকালের পর ১৬. উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে? ক.শহিদ স্মরণে খ.মা গো ওরা বলে গ.স্বাধীনতা তুমি ঘ.অভিযাত্রিক ১৭.উদ্দীপকের চেতনা প্রকাশিত হয়েছে কোন চরণটিতে? ক.জয়গৌরবে হেসে ওঠে ঝলমল খ.নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে গ.প্রাণের শিখার দীপ্তিতে জ্বলে ভাল ঘ.মুক্তধারার বারিসম ঝরঝর ১৮.শিক্ষার সুফল ব্যক্তিগত হয়ে পড়বে কখন? ক.অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্ত না হলে খ.ভুল শিক্ষা গ্রহণ করলে গ.সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা না থাকলে ঘ.অর্থ-সাধনাকে জীবন-সাধনা ভাবলে ১৯.‘দুর্মর’ কবিতায় ‘সচেতনতার ধান’বলতে কী বোঝানো হয়েছে? ক.অধিকার আদায়ের চেতনা খ.জাতীয় অঙ্গীকার গ.সংগ্রামের আহ্বান ঘ.বিদ্রোহের সূচনা ২০.‘স্বাধীনতা তুমি’ কবিতায় প্রতিফলিত হয়েছে- ক.সংগ্রামী চেতনা খ.স্বাধীনতার প্রত্যাশা গ.মুক্তির বার্তা ঘ.স্বাধীনতার সৌন্দর্য উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। রাজিব এমবিবিএস পাস করার পর এলাকার মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চাইলো।কিন্তু অর্থের অভাবে তা যথাযথ ভাবে পারছিলো না। তাই সে একটি চাকরিতে যোগ দেয়। কারণ সে জানে অন্যের উপকার করতে চাইলে আগে নিজের জীবনের চাহিদা মেটাতে হবে। ২১.উদ্দীপকের সারকথার সাথে তোমার পঠিত কোন রচনার বক্তব্যের সামঞ্জস্য রয়েছে? ক.বই পড়া খ.জাগো গো ভগিনী গ.শিক্ষা ও মনুষ্যত্ব ঘ.মানুষ মুহম্মদ (স) ২২.সাদৃশ্যপূর্ণ ভাবটি ফুটে ওঠেছে- ক.একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হয় না খ.মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে গ.আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্টি হয় নাই ঘ.সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল ২৩.‘পারীর সাথে পুরোনো ঢাকার মিল কোথায়? i.তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যে ii.আপন আপন ঐতিহ্য ধরে রাখায় iii.নবাবি চালচলনে নিচের কোনটি সঠিক? ক.i খ.ii গ.i ও ii ঘ.i, ii ও iii উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও। মানুষ একা বাস করতে পারে না। তাই সে সঙ্গী চায়। ২৪.উদ্দীপকের ভাবটি ফুটেওঠেছে- i.তাঁর ইচ্ছা অগ্রগামী পথিকের সঙ্গ ধরা ii.পথ চলার ক্লান্তি দূর করতে সঙ্গীর মতো আর কিছুই নেই iii.চলুন এক সঙ্গে কথা-বার্তায় যাওয়া যাবে নিচের কোনটি সঠিক? ক.i খ.ii গ.ii ও iii ঘ.i, ii ও iii ২৫.উক্ত ভাবে সোবহান জোয়ার্দার চরিত্রের যে দিকটি ফুটে ওঠেছে- i.বিষয়ী হলেও মনুষ্যত্বের অধিকারী ii.মানবীয় গুণ সম্পন্ন iii.সামাজিক নিচের কোনটি সঠিক? ক.i খ.ii গ.iii ঘ.i, ii ও iii ২৬.‘আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।’-চরণে প্রকাশ পেয়েছে কবির- i.মাতৃভাষাপ্রীতি ii.অসামপ্রদায়িক চেতনা iii.পরভাষায় শ্রদ্ধা নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.ii ও iii গ.i ও iii ঘ.i, ii ও iii ২৭.‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভাবের প্রবর্তনামূলক অষ্টকের মূল বক্তব্য কোনটি? ক.ভ্রান্তি আবেগ খ.নদীর প্রতি মমতা গ.দেশপ্রেম ঘ.স্মৃতিকাতরতা উত্তরমালা: ১৬. ঘ১৭. খ১৮. ঘ ১৯. ক২০. ঘ২১. গ২২. খ২৩. ঘ ২৪. ঘ২৫. ঘ২৬. খ২৭.