পুরো খেলার দুনিয়ায় কত অভাবনীয় কীর্তিই না আছে বাবা-ছেলে কিংবা মা-মেয়ের। তবে রেকর্ড বুকে একেবারে সন্তানের হাত ধরে ঢুকে পড়বার সৌভাগ্যতো সকলের হয় না। যেমনটা হয়েছিল আমেরিকার হেনরি পেক ও তার ছেলে গ্রাহামের। আমেরিকার ইলিনয়েসের শিকাগোতে অবস্থিত শিকাগো ম্যারাথনে অংশ নিয়ে বাবা-ছেলের এই জুটি ম্যারাথন দৌড় শেষ করতে সম্মিলিতভাবে সময় নেন ৫ ঘণ্টা ৩০ মিনিট ২১ সেকেন্ড যা কোনো অভিভাবক ও তার সন্তানের জন্য সবচেয়ে কম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ড। এ ক্ষেত্রে ২৩ বছর বয়সী গ্রাহাম তার ম্যারাথন দৌড় শেষ করেছিলেন ২ ঘণ্টা ২৫ মিনিট ৪০ সেকেন্ডে। আর বাবা হেনরি পেকের সময় লাগে ৩ ঘণ্টা ৪ মিনিট ৪১ সেকেন্ড।
