ডাক জীবন বীমার বীমাকৃত টাকা উত্তোলন প্রসঙ্গে

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:০৪
মাসখানেক আগে ডাক জীবন বীমার সিডি ১৫৪৬৯৯ নম্বর বীমার বীমাকৃত টাকা উত্তোলনের জন্য জিপিওতে আবেদন করলেও এ-পর্যন্ত বীমাকৃত টাকা প্রাপ্তির কোনো সুরাহা হয়নি। অথচ জিপিওর দোতলায় বীমা অফিস এবং বীমার লেজার হচ্ছে পোস্টমাস্টার (সঞ্চয়) নিচতলায়। পরিশেষে, দ্রুত বীমাকৃত টাকা উত্তোলনের আবেদন জিপিওর ডাক জীবন বীমা কর্তৃপক্ষের কাছে করছি। প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, বাসা ২৭, ফ্ল্যাট ১০৪, সড়ক ৪, ধানমণ্ডি, ঢাকা