খোকসায় পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেল চালকের গলিত মাথা ৯ দিন পর উদ্ধার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ জানান, শনিবার তারা খবর পান, উত্তর শ্যামপুর গ্রামের আতিয়ারের পুকুরে কচুরির পানার ফাঁকে মাথাটি ভেসে উঠেছে। সেখান থেকে পুলিশ মাথাটি উদ্ধার করে। উল্লেখ্য, গত ১৭ জুলাই উত্তর শ্যামপুর গ্রামের জাফর মোল্লার পাট ক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক নিখোঁজ নজরুল ইসলামের মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফলসী নামের এক মহিলাকে আটক করা হয়।
