সিংড়ায় বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৪
নাটোরের সিংড়ায় থানা বিএনপির ৪ নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার থানা বিএনপির সভায়। রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক চয়েনউদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাদেরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।