পুলিশি বাধায় হেফাজত ও নেজামে ইসলামের ইফতার পণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৫
হেফাজতে ইসলাম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত পৃথক দুটি ইফতার পার্টি গতকাল রবিবার প্ল করে দিয়েছে পুলিশ। হেফাজতের ইফতার পার্টি ছিল রাজধানীর হোটেল রাজমনি ঈশা খাঁ’তে। আর নেজামে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল ছিল রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে। উল্লেখ্য, নেজামে ইসলাম পার্টির নেতা-কর্মিরাও হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত। জানা গেছে, হেফাজতের নেতা-কর্মীরা রাজমনি ঈশা খাঁতে মিলাদ ও দোয়া শেষ করে ইফতার শুরু করার মুহূর্তে পুলিশ গিয়ে অনুষ্ঠান প্ল করে দেয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন - বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও হেফাজত নেতা আল্লামা মুফতি মোহাম্মদ ইজহারুল ইসলাম প্রমুখ। অন্যদিকে, নেজামে ইসলাম পার্টি এক বিবৃতিতে অভিযোগ করে, পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে তাদের পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল প্ল করে দেয় পুলিশ। এতে রাজনীতিক, সাংবাদিক ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। দলের নেতা-কর্মিরা যখন ইফতার আয়োজনে ব্যস্ত ছিলেন, তখন একদল পুলিশ পার্টি অফিসে ঢুকে সবাইকে স্থান ত্যাগের নির্দেশ দেয়। ব্যানার খুলে ফেলার ও চেয়ার গুটিয়ে ফেলারও নির্দেশ দেয় পুলিশ। বাধা পেয়ে নেতা-কর্মীরা অফিস ত্যাগ করেন।