হার্ট ছাড়াই দুই বছর জীবন কাটালেন ব্রিটেনের এক নাগরিক। বাইরে থেকে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে তাকে বাঁচিয়ে রাখা হয়। অথচ হার্ট মানুষের বেঁচে থাকার মূল অঙ্গ বলে বিবেচনা করা হয়। খবর এনডিটিভি’র। ৪২ বছর বয়সী ম্যাথিউ গ্রিন নামের ওই ব্রিটিশ নাগরিক গত মাসে একজন ফার্মাসিউটিক্যাল কনসালটেন্টকে বিয়ে করেন যার একটি সাত বছরের সন্তান রয়েছে। তাকে একটি হার্ট দান করেছেন এক ব্যক্তি। কেমব্রিজশায়ারের পাপওয়ার্থ হাসপাতালে নতুন করে তার হার্ট স্থাপন করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, গ্রিন শিগগিরই বাড়ি ফিরতে পারবেন। গ্রিন বলেন, মনে হচ্ছে আমি তৃতীয়বারের মতো জীবন লাভ করেছি। ২০১১ সালের জুলাই মাসে তার হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
