এনডিসি ছাত্র হত্যাকাণ্ড

প্রেমিকাসহ চার আসামির রিমান্ড মঞ্জুুর

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:৪০
সিদ্ধিরগঞ্জে নটরডেম কলেজের ছাত্র নকিবুল ইসলাম আলয় হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত প্রেমিকাসহ ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহতের বাবার দায়ের করা মামলায় পুলিশ আলয়ের প্রেমিকা জাকিয়া ইসলাম তানিয়া, লক্ষণ কর্মকার, সাজ্জাদ সরকার সিয়াম, মোকতাদির হোসেন হূদয়কে গ্রেফতার করে আদালতে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, গ্রেফতারকৃত জাকিয়া ইসলাম তানিয়ার ২ দিন ও লক্ষণ কর্মকার, সাজ্জাদ সরকার সিয়াম, মোকতাদির হোসেন হূদয়ের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বুধবার নটরডেম কলেজের ছাত্র নকিবুল ইসলাম আলয় নিখোঁজ হন। শুক্রবার শীতলক্ষ্যা নদী থেকে আলয়ের লাশ উদ্ধার করা হয়।